
ছবি: রয়টার্স
লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুধু গোলাবর্ষণই নয়, ওই অঞ্চলে মেশিনগানের গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের শামিল বলে মনে করা হচ্ছে।
এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমাঞ্চলে এসব বিমানের তৎপরতা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে এনএনএ।

সূত্র: আল–জাজিরা