
ছবি: রয়টার্স
যুদ্ধের চূড়ান্ত অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে এ নৌপথ ব্যবহারকারী জাহাজ থেকে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হবে।
ইরান জানিয়েছে, প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোকে ট্রানজিট সনদ নিতে হবে এবং সংশ্লিষ্ট সেবা বাবদ নির্ধারিত ফিও পরিশোধ করতে হবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে তেহরানের এমন ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি