
প্রতিষ্ঠার অষ্টম বছরে চারদিকে
জনপ্রিয় বিউটি ই-কমার্স প্রতিষ্ঠান চারদিকে লিমিটেড তাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রোববার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সাত বছরের সফল পথচলা উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও সরওয়ার কামাল, সিএফও আল জাবের ফয়সাল এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াস শরীফ নাসিম। এছাড়া প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মীরা এই আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের মাদার কোম্পানি “Beaarth” এর নাম ও লোগো উন্মোচন
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের মাদার কোম্পানি “Beaarth” এর নাম ও লোগো উন্মোচন। “Beaarth” শব্দটি “Beautiful Earth” থেকে নেওয়া হয়েছে যা একটি সুন্দর, টেকসই এবং ইতিবাচক পৃথিবী গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ভিশনকে প্রতিফলিত করে।

অনুষ্ঠানে চারদিকে’র প্রতিষ্ঠাতা ও সিইও সরওয়ার কামাল বলেন, ‘আমদানিনির্ভর কসমেটিকসের উপর থেকে নির্ভরতা কমিয়ে আমরা চাই দেশীয় ব্র্যান্ডকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে। সেজন্য যা যা করা দরকার তার সবই আমরা করার চেষ্টা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ব্র্যান্ডকে পৌঁছে দিতে সক্ষম হবো।’
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মিশন ও ভিশন তুলে ধরা হয় এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালে মাত্র তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করে চারদিকে। বর্তমানে এটি প্রায় তিনশ’র বেশি কর্মীর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

চারদিকে’র প্রতিষ্ঠাবর্ষিকীতে বাংলা টেলিগ্রাফের শুভেচ্ছা
২০২২ সাল থেকে দক্ষিণ কোরিয়ার কসমেটিকস ব্র্যান্ড জিফোর্স এর একমাত্র পরিবেশক হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৪ সালে নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড ‘স্কিনো’ এবং ‘ইনসেই’ এর বাজারজাত শুরু করে চারদিকে লিমিটেড।
দেশীয় এই ব্র্যান্ডগুলো ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।