
জাতীয় যুবশক্তি
জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চারটি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম ও সদস্য সচিব জাহিদুল ইসলামের অনুমোদনক্রমে এ কমিটিগুলো গঠন করা হয়।
ঘোষিত কমিটিগুলোর মধ্যে জাতীয় যুবশক্তি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান, সদস্য সচিব হয়েছেন ফয়সাল আহমেদ এবং মুখ্য সংগঠক হয়েছেন মোঃ সজীব হোসেন।
জাতীয় যুবশক্তি, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হামজা মাহবুব, সদস্য সচিব হয়েছেন গাজী আশিকুর রহমান ফায়েদ এবং মুখ্য সংগঠক হয়েছেন নির্মা আক্তার নিপা।

জাতীয় যুবশক্তি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহতাব খান বাধন, সদস্য সচিব হয়েছেন গোলাম মোনাব্বের এবং মুখ্য সংগঠক হয়েছেন মাজহারুল ইসলাম।
অন্যদিকে জাতীয় যুবশক্তি, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ তৌহিদুর রহমান এবং মুখ্য সংগঠক হয়েছেন অলক আহমেদ।