এবারের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মধ্যে ধুন্দমার লড়াই চলছে। তৃণমূল চাইছে মমতা ব্যানার্জির টানা তিনবারের জয়কে চতুর্থ দফায় নিয়ে যেতে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে অনেকদিন ধরেই মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। রাজ্যের অলিতে-গলিতে ঘুরে-ফিরে তাই একটাই প্রশ্ন- কে জিতবে? দিদি নাকি মোদি!