
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আকবর আলীর বিরুদ্ধে কলেজে হামলা, ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অসদাচরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।