
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরান ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি পাকিস্তানের ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নির্ধারিত সফর বাতিল করেছেন।
সফর বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, দীর্ঘ ভ্রমণে সময় নষ্ট হয় এবং তার অনেক কাজ রয়েছে। এছাড়া ইরানের নেতৃত্বের ভেতরে ‘বিভাজন ও বিভ্রান্তি’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে আছে। তার ভাষায়, ‘সব সুবিধা আমাদের হাতে, তাদের কাছে কিছুই নেই।’
তিনি আরও বলেন, ইরান যদি আলোচনায় আগ্রহী হয়, তাহলে তাদেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার বক্তব্য, ‘তারা যদি কথা বলতে চায়, শুধু ফোন করলেই হবে।’