
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষে আবারও পাকিস্তানে পৌঁছেছেন। রোববার তিনি ইসলামাবাদে পৌঁছান বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার আগে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তিনি এ সফর করছেন।
এর আগে শনিবার আরাগচি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। আগামীকালও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সফরের পরবর্তী ধাপে পাকিস্তান থেকে রাশিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।