
সংগৃহীত ছবি
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির জন্য বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন রয়েছে এবং যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “আমাদের জন্য পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।”

শত্রুপক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কেউ নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, কৌশল ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।”
ইরানের এই মন্তব্যে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল–জাজিরা