আশিকুজ্জামানের সিগনেচার স্টাইল হলো খাঁটি দেশীয় ফেব্রিক এবং এর অনন্যতা। তার তৈরি প্রতিটি পোশাক একবারই ডিজাইন করা হয়; কোনো ডিজাইনেরই দ্বিতীয় কপি বা রিপিট তৈরি হয় না। এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই আজ তিনি জায়গা করে নিয়েছেন দেশি-বিদেশি বড় বড় ডিজাইনারদের পছন্দের তালিকায়। এক সময় যারা তাঁর পণ্য নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, আজ তারাই তার নিয়মিত ক্লায়েন্ট।