
আগামীকাল সোমবা ভারতের চার রাজ্য—আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা—এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। গত ৯ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে এসব রাজ্যে ভোটগ্রহণ হয়েছে।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র লড়াইয়ের আভাস মিলছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ধরে রাখতে আশাবাদী।
এক্সিট পোল অনুযায়ী, আসামে বিজেপি নেতৃত্বাধীন জোটের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। কেরালায় কংগ্রেস জোট এবং তামিলনাড়ুতে ডিএমকে জোটের পক্ষে পূর্বাভাস থাকলেও কিছু ক্ষেত্রে চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুদুচেরিতে এনডিএর পুনরায় ক্ষমতায় ফেরার আভাস দিচ্ছে নানা জরিপ।
পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ইভিএম নিরাপত্তা ঘিরে রাজনৈতিক উত্তেজনাও চরমে উঠেছে। সব মিলিয়ে, আগামীকালের ফলাফলই নির্ধারণ করবে এই পাঁচ অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ।