
রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলিয়ে বোলোজান
রোমানিয়ায় দেশটির প্রধানমন্ত্রী ইলিয়ে বোলোজান-এর সরকার অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছে। এর ফলে দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা।
গত সপ্তাহে বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) এবং ডানপন্থী বিরোধী দল অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ানস (এএইউআর) মিলে সংসদে অনাস্থা প্রস্তাব আনে। এর আগে পিএসডি জোট সরকার থেকে সরে দাঁড়ায়।
মঙ্গলবার (৫ মে) সংসদে ভোটাভুটিতে ২৮১ জন সংসদ সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন, আর মাত্র ৪ জন এর বিপক্ষে ভোট দেন।
তবে প্রধানমন্ত্রী বোলোজানের দল ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল) এবং তাদের জোটসঙ্গী সেভ রোমানিয়া ইউনিয়ন (ইউএসআর), সঙ্গে হাঙ্গেরিয়ান সংখ্যালঘুদের দল ইউডিএমআর—এই ভোটে অংশ নেয়নি।
এই পরিস্থিতিতে রোমানিয়ার রাজনীতি নতুন মোড় নিতে পারে এবং দেশটির অর্থনীতি নিয়েও উদ্বেগ বাড়ছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল