
সতীশন, চেন্নিথালা ও ভেনুগোপাল
দশ বছর পর কেরালায় আবারও ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। ১৪০ সদস্যের বিধানসভায় তারা ১০২টি আসন জিতে বড় জয় পেয়েছে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন বামপন্থি দলগুলোর জোট এলডিএফ পেয়েছে ৩৫টি আসন এবং বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩টি আসন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন—কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? কংগ্রেসের ভেতরে তিন নেতার মধ্যে চলছে নেতৃত্বের লড়াই।
ভি ডি সতীশন
ভি ডি সতীশন দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি দলকে পুনর্গঠন করেন এবং নির্বাচনে শক্ত অবস্থানে ফেরান। তার নেতৃত্বে ইউডিএফ ২০২৪ লোকসভা নির্বাচনেও ভালো ফল করে। এছাড়া দলের প্রচারণার মূল মুখ ছিলেন তিনি এবং জোটের শরিকদেরও সমর্থন তার পক্ষে রয়েছে।
কে সি ভেনুগোপাল
কে সি ভেনুগোপাল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ হওয়ায় তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তবে তিনি বর্তমানে সংসদ সদস্য হওয়ায় মুখ্যমন্ত্রী হলে তাকে পদ ছেড়ে উপনির্বাচনে জিততে হবে—যা তার জন্য একটি চ্যালেঞ্জ।
রমেশ চেন্নিথালা
রমেশ চেন্নিথালা দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা এবং রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বিরোধীদলীয় নেতাও ছিলেন এবং দলের কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন। তার সমর্থকেরা মনে করেন, অভিজ্ঞতার কারণে তিনি স্থিতিশীল সরকার দিতে পারবেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল