
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, প্রথমে মূর্তিটির মুখের অংশ ক্ষতিগ্রস্ত করা হয়, পরে সম্পূর্ণ মূর্তিটিকে বেদি থেকে উপড়ে ফেলা হয়
পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও হিংসার খবর সামনে আসছে। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলা বিজেপির জয়ের আবহে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে লেনিনের একটি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, প্রথমে মূর্তিটির মুখের অংশ ক্ষতিগ্রস্ত করা হয়, এরপর সম্পূর্ণ মূর্তিটিকে বেদি থেকে উপড়ে ফেলা হয়। অভিযোগ উঠেছে, এই ভাঙচুরের সঙ্গে বিজেপি কর্মীরা জড়িত। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতার অভাব ছিল বলে দাবি স্থানীয়দের।
এর আগের দিন কলকাতার যাদবপুরেও লেনিনের মূর্তিতে গেরুয়া রঙ লাগানোর অভিযোগ ওঠে।
এবার প্রথমবারের মতো মুর্শিদাবাদ জেলার ৮টি বিধানসভা আসনে জয় পেয়েছে বিজেপি, যা জেলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল