
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়, তাহলে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে। তবে চুক্তি প্রত্যাখ্যান করলে দেশটিকে আরও ভয়াবহ সামরিক হামলার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান সম্মত হলে ‘এপিক ফিউরি’ অভিযান বন্ধ করা হবে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ অবরোধ তুলে নিয়ে তা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
তবে সতর্কবার্তায় তিনি বলেন, ইরান যদি প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে পুনরায় বোমা হামলা শুরু হবে। এমনকি আগের চেয়েও বেশি তীব্র ও ব্যাপক আকারে এই হামলা চালানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: আল–জাজিরা