
এবার হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে ৩৯ দিনের এই মহাযজ্ঞে। যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
মোট ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। ১৯৯৪ সালের পর আবারও উত্তর আমেরিকায় ফিরছে ফুটবল বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামবে তাদের শিরোপা রক্ষার মিশনে। অন্যদিকে কেপ ভার্দে, কুরাকাও, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন, মেক্সিকোতে। উদ্বোধনী ম্যাচে ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যদিও বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামটির নাম হবে ‘নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’।
কারণ স্পন্সরবিহীন ব্র্যান্ডের প্রচারণা ঠেকাতে বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামগুলোর বাণিজ্যিক নাম বাদ দিয়ে নতুন নাম দিচ্ছে ফিফা।
২০২৬ বিশ্বকাপে যেহেতু প্রথমবারের মতো ৪৮টি দল খেলবে। তাই এবার বদল এসেছে টুর্নামেন্টের ফরম্যাটেও। এবারের ফরম্যাট হচ্ছে-
গ্রুপ পর্ব
রাউন্ড অব ৩২
রাউন্ড অব ১৬
কোয়ার্টার ফাইনাল
সেমিফাইনাল
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
ফাইনাল
এবার জেনে নেওয়া যাক বিশ্বকাপে কোন গ্রুপে থাকছে কোন দল।
গ্রুপ ‘এ’
মেক্সিকো – দক্ষিণ আফ্রিকা – দক্ষিণ কোরিয়া – চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘বি’
কানাডা – বসনিয়া ও হার্জেগোভিনা – কাতার – সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’
ব্রাজিল – মরক্কো – হাইতি – স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’
যুক্তরাষ্ট্র – প্যারাগুয়ে – অস্ট্রেলিয়া – তুরস্ক
গ্রুপ ‘ই’
জার্মানি – কুরাসাও – আইভরি কোস্ট -ইকুয়েডর
গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস – জাপান – সুইডেন – তিউনিসিয়া
গ্রুপ ‘জি’
বেলজিয়াম – মিশর – ইরান – নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’
স্পেন – কেপ ভার্দে – সৌদি আরব – উরুগুয়ে
গ্রুপ ‘আই’
ফ্রান্স – সেনেগাল – ইরাক – নরওয়ে
গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা – আলজেরিয়া – অস্ট্রিয়া – জর্ডান
গ্রুপ ‘কে’
পর্তুগাল – ডিআর কঙ্গো – উজবেকিস্তান – কলম্বিয়া
গ্রুপ ‘এল’
ইংল্যান্ড – ক্রোয়েশিয়া – ঘানা – পানামা
বিশ্বকাপ ২০২৬: পূর্ণাঙ্গ সূচি (সময় স্থানীয়)
গ্রুপ পর্ব
বৃহস্পতিবার, ১১ জুন
মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা — বিকেল ৩টা
মেক্সিকো সিটি স্টেডিয়াম, মেক্সিকো সিটি, মেক্সিকো
দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র — রাত ১০টা
এস্তাদিও গুয়াদালাহারা, জাপোপান, মেক্সিকো
শুক্রবার, ১২ জুন
কানাডা বনাম বসনিয়া — বিকেল ৩টা
টরন্টো স্টেডিয়াম, টরন্টো, কানাডা
যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে — রাত ৯টা
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
শনিবার, ১৩ জুন
কাতার বনাম সুইজারল্যান্ড — বিকেল ৩টা
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো
ব্রাজিল বনাম মরক্কো — সন্ধ্যা ৬টা
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, নিউ জার্সি
হাইতি বনাম স্কটল্যান্ড — রাত ৯টা
বোস্টন স্টেডিয়াম, বোস্টন
অস্ট্রেলিয়া বনাম তুরস্ক — রাত ১২টা
বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, কানাডা
রবিবার, ১৪ জুন
জার্মানি বনাম কুরাসাও — দুপুর ১টা
হিউস্টন স্টেডিয়াম, হিউস্টন
নেদারল্যান্ডস বনাম জাপান — বিকেল ৪টা
ডালাস স্টেডিয়াম, ডালাস
আইভরি কোস্ট বনাম ইকুয়েডর — সন্ধ্যা ৭টা
ফিলাডেলফিয়া স্টেডিয়াম, ফিলাডেলফিয়া
সুইডেন বনাম তিউনিসিয়া — রাত ১০টা
এস্তাদিও মনতেরে, গুয়াদালুপে, মেক্সিকো
সোমবার, ১৫ জুন
স্পেন বনাম কেপ ভার্দে — দুপুর ১২টা
আটলান্টা স্টেডিয়াম, আটলান্টা
বেলজিয়াম বনাম মিশর — বিকেল ৩টা
বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
সৌদি আরব বনাম উরুগুয়ে — সন্ধ্যা ৬টা
মিয়ামি স্টেডিয়াম, মিয়ামি
ইরান বনাম নিউজিল্যান্ড — রাত ৯টা
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
মঙ্গলবার, ১৬ জুন
ফ্রান্স বনাম সেনেগাল — বিকেল ৩টা
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, নিউ জার্সি
ইরাক বনাম নরওয়ে — সন্ধ্যা ৬টা
বোস্টন স্টেডিয়াম, বোস্টন
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া — রাত ৯টা
কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস সিটি
অস্ট্রিয়া বনাম জর্ডান — রাত ১২টা
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম
বুধবার, ১৭ জুন
পর্তুগাল বনাম ডিআর কঙ্গো — দুপুর ১টা
হিউস্টন স্টেডিয়াম, হিউস্টন
ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া — বিকেল ৪টা
ডালাস স্টেডিয়াম, ডালাস
ঘানা বনাম পানামা — সন্ধ্যা ৭টা
টরন্টো স্টেডিয়াম, টরন্টো
উজবেকিস্তান বনাম কলম্বিয়া — রাত ১০টা
মেক্সিকো সিটি স্টেডিয়াম, মেক্সিকো সিটি
বৃহস্পতিবার, ১৮ জুন
চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা — দুপুর ১২টা
আটলান্টা স্টেডিয়াম, আটলান্টা
সুইজারল্যান্ড বনাম বসনিয়া — বিকেল ৩টা
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম
কানাডা বনাম কাতার — সন্ধ্যা ৬টা
বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া — রাত ৯টা
এস্তাদিও গুয়াদালাহারা, জাপোপান
শুক্রবার, ১৯ জুন
স্কটল্যান্ড বনাম মরক্কো — সন্ধ্যা ৬টা
বোস্টন স্টেডিয়াম
যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া — বিকেল ৩টা
সিয়াটল স্টেডিয়াম, সিয়াটল
ব্রাজিল বনাম হাইতি — রাত ৯টা
ফিলাডেলফিয়া স্টেডিয়াম
তুরস্ক বনাম প্যারাগুয়ে — রাত ১২টা
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম
শনিবার, ২০ জুন
নেদারল্যান্ডস বনাম সুইডেন — দুপুর ১টা
হিউস্টন স্টেডিয়াম
জার্মানি বনাম আইভরি কোস্ট — বিকেল ৪টা
টরন্টো স্টেডিয়াম
ইকুয়েডর বনাম কুরাসাও — রাত ৮টা
কানসাস সিটি স্টেডিয়াম
তিউনিসিয়া বনাম জাপান — রাত ১২টা
এস্তাদিও মনতেরে
রবিবার, ২১ জুন
স্পেন বনাম সৌদি আরব — দুপুর ১২টা
আটলান্টা স্টেডিয়াম
বেলজিয়াম বনাম ইরান — বিকেল ৩টা
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম
উরুগুয়ে বনাম কেপ ভার্দে — সন্ধ্যা ৬টা
মিয়ামি স্টেডিয়াম
নিউজিল্যান্ড বনাম মিশর — রাত ৯টা
বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
সোমবার, ২২ জুন
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া — দুপুর ১টা
ডালাস স্টেডিয়াম
ফ্রান্স বনাম ইরাক — বিকেল ৫টা
ফিলাডেলফিয়া স্টেডিয়াম
নরওয়ে বনাম সেনেগাল — রাত ৮টা
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম
জর্ডান বনাম আলজেরিয়া — রাত ১১টা
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম
মঙ্গলবার, ২৩ জুন
পর্তুগাল বনাম উজবেকিস্তান — দুপুর ১টা
ইংল্যান্ড বনাম ঘানা — বিকেল ৪টা
বোস্টন স্টেডিয়াম
পানামা বনাম ক্রোয়েশিয়া — সন্ধ্যা ৭টা
টরন্টো স্টেডিয়াম
কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো — রাত ১০টা
এস্তাদিও গুয়াদালাহারা
বুধবার, ২৪ জুন
সুইজারল্যান্ড বনাম কানাডা — বিকেল ৩টা
বিসি প্লেস
বসনিয়া বনাম কাতার — বিকেল ৩টা
সিয়াটল স্টেডিয়াম
স্কটল্যান্ড বনাম ব্রাজিল — সন্ধ্যা ৬টা
মিয়ামি স্টেডিয়াম
মরক্কো বনাম হাইতি — সন্ধ্যা ৬টা
আটলান্টা স্টেডিয়াম
চেক প্রজাতন্ত্র বনাম মেক্সিকো — রাত ৯টা
মেক্সিকো সিটি স্টেডিয়াম
দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া — রাত ৯টা
এস্তাদিও মনতেরে
নকআউট পর্ব
রাউন্ড অব ৩২
২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
রাউন্ড অব ১৬
৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত।
কোয়ার্টার ফাইনাল
৯ জুলাই — বোস্টন
১০ জুলাই — লস অ্যাঞ্জেলেস
১১ জুলাই — মিয়ামি ও কানসাস সিটি
সেমিফাইনাল
১৪ জুলাই — ডালাস
১৫ জুলাই — আটলান্টা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১৮ জুলাই — মিয়ামি
ফাইনাল
১৯ জুলাই — নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, নিউ জার্সি