
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর তেজগাঁও বিভাগ। মাদক, ছিনতাই, চুরি ও পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
শুক্রবার (৮ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ মে) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৭ জন, শেরেবাংলা নগর থানার ১২ জন, মোহাম্মদপুর থানার ২৩ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ১৩ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।