
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ
প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিলেট ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েলগেজ করতে সমীক্ষা চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
শনিবার (৯ মে) দুপুরে সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নানা সীমাদ্ধতার কারণে রেলের সেবা উন্নত হচ্ছে না। তবে বিপর্যয় কাটাতে তা নিয়ে আন্তরিকভাবে কাজ করছে সরকার
এছাড়া রেলের দখলকৃত জায়গা উদ্ধার প্রসঙ্গে বলেন, ইতোমধ্যেই নির্দেশনা দেয়া আছে, যত দ্রুত সম্ভব উদ্ধার কার্যক্রম শুরু হবে।
সেই সঙ্গে বাংলাদেশে রেলখাতকে লাভজনক করতে যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও নজর দেবে সরকার এমন মন্তব্যও করেছেন তিনি।