
সংগৃহীত ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে রাশিয়া। মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও এ দায়িত্ব নিতে পারে মস্কো।
পুতিন স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। সে সময় সংশ্লিষ্ট পক্ষগুলো ইউরেনিয়াম ইরানের বাইরে নেওয়ার বিষয়ে একমত হলেও পরে যুক্তরাষ্ট্র অবস্থান কঠোর করে জানায়, এটি শুধু মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এরপরই ইরান নিজেদের অবস্থান আরও কঠোর করে বলে উল্লেখ করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং চলমান সংকট দ্রুত সমাধানের আশা করছে।
সূত্র: আল জাজিরা