
প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়ন ও ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে লবণচাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের লবণচাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন এবং তাদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।