
ফাইল ছবি
বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকতে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে বেশ কয়েকজন ফুটবলার। এই তালিকা থেকেই পরে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক এই দল প্রকাশ করে জানিয়েছে, বিশ্বকাপের আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে পরিবর্তন আনা যাবে শুধুমাত্র এই তালিকাভুক্ত ফুটবলারদের মধ্য থেকেই।
গোলরক্ষকের তালিকায় বড় চমক রিভার প্লেটের তরুণ সান্তিয়াগো বেলট্রান। এমিলিয়ানো মার্তিনেজ, রুলি বা মুসোর মতো মহাতারকাদের ভিড়ে তাঁর মূল দলে জায়গা পাওয়া কঠিন হলেও ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে রাখা হয়েছে।
অন্যদিকে, ডিফেন্ডার নাহুয়েল মলিনার চোট কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে স্কালোনিকে। মলিনার বিকল্প হিসেবে অগুস্তিন গিয়াওয়াই ও কেভিন ম্যাক অ্যালিস্টারকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো ও গেতাফের জাইদ রোমেরো রক্ষণভাগে নতুন শক্তির সংযোজন।
মাঝমাঠে মিল্টন দেলগাদো এবং ফরোয়ার্ড লাইনে তমাস আরান্দার অন্তর্ভুক্তি বড় চমক হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। স্কালোনি আরান্দাকে ‘অসাধারণ এক আবিষ্কার’ হিসেবে অভিহিত করেছেন। লিওনেল মেসির নেতৃত্বে এই আক্রমণভাগে গারনাচো, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজদের সাথে পাল্লা দেবেন পাজ, মাস্তানতুয়ানো এবং এচেভেরির মতো প্রতিভারা।
একনজরে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস, সান্তিয়াগো বেলট্রান।
ডিফেন্ডার: অগুস্তিন গিয়াওয়াই, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেজেয়া, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস।
মিডফিল্ডার: মাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভারেলা, এজিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এক্সেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, তমাস আরান্দা, নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো।