
ফাইল ছবি
দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকরের পর প্রায় এক দশক পেরিয়ে গেলেও নতুন বেতন কাঠামো ঘোষণা হয়নি। তবে ২০২৬ সালকে সামনে রেখে এখন প্রশাসনের বিভিন্ন স্তরে এ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। এ লক্ষ্যে গঠিত ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি সম্ভাব্য আর্থিক প্রভাব, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরির কাজ করছে। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
আলোচনায় থাকা সম্ভাব্য খসড়া অনুযায়ী, প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া নবম গ্রেডে বেতন ৪৫ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা এবং দশম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত নির্ধারণের কথা বলা হচ্ছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
সম্ভাব্য এই কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও সংশ্লিষ্টরা বলছেন, এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ হলেও কর্মচারীদের জন্য তা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা
গ্রেড বেতন স্কেল (টাকা)
০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা
১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা