বুধবার । জুন ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৬ মে ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন
শেয়ার

কারিনা কায়সার মারা গেছেন


kareena-kaisar

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

লিভারসংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়েছিল।

কারিনা কায়সারের বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লিভার–সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কারিনাকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।