
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে একদিনে (শুক্রবার) ১২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপতি সূত্রে জানা গেছে, মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছে।
যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি এবং একজন পুরোনো মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে সাজা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, পরোয়ানা ও মোবাইল কোর্টের সাজাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।