
সংগৃহীত ছবি
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে সারা দেশে উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
তিনি জানান, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৮ মে বৃহস্পতিবার মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
এদিকে ঈদ উপলক্ষে এবার টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে সরকারি ছুটি কার্যকর হবে। পাশাপাশি তৈরি পোশাক কারখানাগুলোও ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।