
বলিউড অভিনেত্রী সারা আলি খান জানিয়েছেন, বিয়ে নিয়ে এখনই কোনও তাড়াহুড়ো করতে চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ভুল মানুষের সঙ্গে সম্পর্ক বা বিয়ে করার চেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করাই ভালো। ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন বলেই সম্পর্কের বিষয়ে তিনি আরও সচেতন।
অভিনয়জীবনে সাফল্য-ব্যর্থতা দুটোই দেখেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনেও একাধিক সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা রয়েছে তার। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর তাদের বিচ্ছেদ নিয়েও আলোচনা হয়। পরে প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের খবর এলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। এছাড়া রাজনীতিক পরিবারের সদস্য অর্জুন বাজওয়ার সঙ্গেও তাকে দেখা গেছে।
তবে এসব আলোচনা নিয়ে খুব একটা ভাবতে নারাজ সারা। তার ভাষায়, তিনি এমন কাউকে খুঁজছেন না যে তাকে সম্পূর্ণ করবে; বরং নিজেকে আরও গড়ে তুলতেই মনোযোগী তিনি। বর্তমানে ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।
এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমা, যেখানে সারার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বি। ব্যক্তিগত জীবন নিয়ে চাপ না নিয়ে নিজের মতো করেই এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন সারা আলি খান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া