
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকিতে নতুন একটি কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ নামে নতুন এই সংস্থা হরমুজ প্রণালির সার্বিক কার্যক্রম সমন্বয় করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নতুন কর্তৃপক্ষটি নৌ-নিরাপত্তা, কৌশলগত তদারকি এবং প্রণালির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি ও যেকোনো পরিবর্তনের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও শক্তিশালী করতেই তেহরানের এই উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা