
ফাইল ছবি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, নিজস্ব ভিত্তি শক্তিশালী করে দেশি-বিদেশি বিনিয়োগের সমন্বয়ে অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে চায় সরকার।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বনানীতে ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় সাশ্রয় করতে কাজ চলছে।
বৈঠকে আলোচকরা বলেন, দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়ছে। অথচ দেশীয় অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে কাজ করার সক্ষমতা অর্জন করেছে।
বক্তারা আরও জানান, বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের ন্যূনতম সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি করতে হবে।