
আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: কোঅর্ডিনেটর
বিভাগ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেমসে বিএসসি অথবা পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: নথিপত্র ও ফাইলপত্র সংরক্ষণ, কম্পিউটারে এমএস অফিসে ভালো দক্ষতা। বাংলা টাইপিংয়ের জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।