
ছবি: সংগৃহীত
আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (২০ মে) সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়া প্রজ্ঞাপন নজরে আনলে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে বলেন, এটি কীভাবে সম্ভব?
পরে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করায় সরকার আদালত অবমাননা করেছে। আগামীকাল সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন শিশির মনির। তিনি বলেন, এই ঘটনায় বিদেশিদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এর আগে গতকাল ২০ মে সুপ্রিমকোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে কর্মরত ১৫ বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে অধ্যাদেশটি বাতিল করে বিএনপি সরকার।
যদিও হাইকোর্ট বিচার বিভাগ পৃথককরণের রায়ে বলেন, ৩ মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ। যদিও এখনো আপিল করা হয়নি।
হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে আশা জানান, চূড়ান্ত নিষ্পত্তির আগে যেন সচিবালয়ে কার্যক্রম বন্ধ না করা হয়।