
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের উপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ফার্মেসী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে জানিয়ে তিনি বলেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। কিন্তু চাপিয়ে দেয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।
শামসুজ্জামান দুদু বলেন, এই যে আমি তাদের (জামায়াতে ইসলামীর) যে সমালোচনা করছি তা নিয়ে যখন সামাজিক মাধ্যমে নিউজ হবে তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে তারা করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।