
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ২ হাজার ১৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫ ছাড়িয়েছে।