
ফাইল ছবি
ফরিদপুরে বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় অন্য আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ফরিদপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।