
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা
ঝিনাইদহে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একই মামলায় এর আগে এনসিপির যুব সংগঠন যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এনসিপি’র তরফ থেকে জানানো হয়েছে, অয়ন রহমান খানের আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার প্রস্তুতির সময় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ঝিনাইদহে সংঘর্ষ ও মারামারির ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তারেক রেজাকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।











































