
ফাইল ফটো
হজের সব ধর্মীয় কার্যক্রম এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাজিদের বহনকারী প্রথম ফ্লাইট।
শুক্রবার (২৯ মে) স্থানীয় সময় মধ্যরাতেই জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে আজ সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাজিরা।
প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি।
এবছর পবিত্র মক্কায় হজ পালনে যান ৭৯ হাজার ১৬৪ জন। এরমধ্যে মারা গেছেন ৩১ জন।
এর আগে ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
মন্ত্রণালয়ের দাবি, সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের কারণে বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে যেতে পেরেছেন। এরপর হজ শেষে ধাপে ধাপে দেশে ফিরছেন তারা।