
দিনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গরিব ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং বিএনপি নেতা আনোয়ারুজ্জামান।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের বিভিন্ন সময়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন।