
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। দলের অধিনায়ক হিসেবে যথারীতি আস্থা রাখা হয়েছে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর ওপর। কোচ হোসাম হাসানের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী স্ট্রাইকার হামজা আবদেল কারিম, যিনি বর্তমানে আল আহলি থেকে ধারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা আতলেতিকের হয়ে খেলছেন।
বার্সেলোনার যুব পর্যায়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। আক্রমণভাগে সালাহর সঙ্গে থাকবেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ। তবে নিয়মিত মুখ মোস্তফা মোহামেদ এবার দলে জায়গা পাননি।
বিশ্বকাপের আগে ৬ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিসর। গ্রুপ ‘জি’-তে থাকা আফ্রিকার দেশটির প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। আগামী ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালাহরা।
মিসরের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : মোহাম্মদ এল-শেনাউই, মোস্তফা শোবেইর (আল আহলি), এল-মাহদি সোলিমান (জামালেক), মোহাম্মদ আলা (এল গাউনা)।
ডিফেন্ডার : মোহাম্মদ আবদেলমোনেম (নাইস), মোহাম্মদ হ্যানি, ইয়াসির ইব্রাহিম (আল আহলি), হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাতুহ (জামালেক), তারেক আলা (জেডইডি), রামি রাবিয়া (আল আইন), হামদি ফাথি (আল ওয়াকরাহ), করিম হাফেজ (পিরামিড)।
মিডফিল্ডার : মোহাম্মদ সালাহ (লিভারপুল), মারওয়ান আত্তিয়া, আহমেদ মোস্তফা “জিজো”, মাহমুদ হাসান “ট্রেজেগুয়েট”, এমাম আশুর (আল আহলি), মোস্তফা আবদেল রউফ, মোহান্নাদ লাশীন (পিরামিড), হাইথাম হাসান (রিয়াল ওভিয়েডো), মাহমুদ সাবের (জেডব্রাহিম), ইমরানল্যান্ড (জেড)।
ফরোয়ার্ড : ওমর মারমাউস (ম্যানচেস্টার সিটি), হামজা আবদেল করিম (বার্সেলোনা আতলেতিক)