
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য দ্রুততর সেবা চালুর ঘোষণা দিয়েছে। আগামীকাল সোমবার (১ জুন) থেকে দূতাবাসের সব অভিবাসী ভিসা বিভাগে দুই দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা কার্যকর হবে।
রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নতুন এই উদ্যোগের মাধ্যমে অভিবাসী ভিসা আবেদনকারীরা আগের তুলনায় দ্রুত সেবা পাবেন। ১ জুন থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এছাড়া আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে দূতাবাসের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি এবং অভিবাসী ভিসা-সংক্রান্ত তথ্যভান্ডার পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।