
সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে পৌঁছান।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উদযাপন শেষে তিনি দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
সকাল সাড়ে দশটার দিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দুপুরে মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া দেশের ওষুধ শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার সূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকে খাতটির অগ্রগতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রধানমন্ত্রীর সচিবালয়ে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সরকারি প্রশাসনের নিয়মিত কার্যক্রমও পূর্ণ উদ্যমে শুরু হয়েছে।