
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসে ১৬ থেকে ২০ গ্রেডের ৭ ক্যাটাগরির পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৯০। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ জুন ২০২৬ তারিখ। আবেদনকারীদের দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
১. ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী
পদসংখ্যা: ৯
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড–১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২. নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. সার্টিফিকেট পেশকার
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫৩
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা;
৭ নম্বর পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৪ জুন ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদন শেষ: ৩ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা।
শর্তসমূহ
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।