
ফাইল ছবি
ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ সুবিধা পায়। কিন্তু ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কোনো সুবিধা নিতে পারবে না। এ অপরাধে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (০৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে একটি সুযোগ নেয়ার চেষ্টা হতে পারে। কিন্তু এটি অত্যন্ত সেনসেটিভ ইস্যু বিচারকরা জানেন। তাই আবেগতাড়িত হয়ে রায় দিবেন না, এটা বাস্তবতা ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো বেনিফিট পাবেন না, এই অপরাধে তারা কোনো ছাড় পাবেন না।
তিনি বলেন, ‘চরম অবহেলার কারণে’ শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সূর্যাস্তের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
৪৯২টি উপজেলায় ৫০শয্যা থেকে সব ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রুপান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ৫টি করে শিশু হাসপাতাল করা হবে। যার প্রতিটিতে ১টি করে থাকবে আইসিইউ। ১১শ কোটি টাকা ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল ভবন তৈরি করা হবে।
তিনি আরও বলেন, চায়না-বাংলাদেশ যৌথভাবে নারীদের জন্য একহাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল তৈরি করবে। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্যকে সহজ করার কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, দেশের ৬-১০টি উপজেলায় পাইলটিংভাবে ছেলে বা মেয়ে সকলের জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসার সেবার ব্যবস্থা করা হবে। কার্যক্রম স্বাভাবিক বা ঠিক হলে পরবর্তীতে সারা দেশে করা হবে