
ফাইল ছবি
গত ২৪ ঘন্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৬৫ জন।
আজ বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩জুন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জন।
১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।
সবশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১১ জনের।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৫ হাজার ২৩ জন হাম উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪২৬ জন।