
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে জানানো হয়, এই অনন্য অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, শক্তিশালী কূটনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বহুপাক্ষিক সম্পর্কের প্রতি বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই বিশেষ সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।