
ফাইল ছবি
স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অফিস সহায়ক’ পদে মোট ২৮০ জনকে নিয়োগ দেবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে আগামী ৮ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স আগামী ১ জুন ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের টেলিটকের মাধ্যমে আবেদন ফি বাবদ মোট ৫৬ টাকা পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনের সময় প্রার্থীদের নির্ধারিত ফরমে ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে যুক্ত করতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত অথবা যেকোনো ধরনের অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আগ্রহী প্রার্থীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।