
ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।
এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়া ৯১ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ল্যাবরেটরি পরীক্ষায় ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, হামে আক্রান্ত ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।