
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পর আপাতত সহিংসতা ও পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার পৃথকভাবে এ ঘোষণা দেয় দুই দেশ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, চলমান সংঘাত এখন নিয়ন্ত্রণে রয়েছে। তার কয়েক ঘণ্টা আগেই তেহরান সামরিক পদক্ষেপ স্থগিত করার ঘোষণা দেয়।
ইরান সোমবার জানায়, আপাতত তারা হামলা বন্ধ রাখবে। তবে ভবিষ্যতে ইসরায়েল যদি ইরান বা লেবাননের ভূখণ্ডে নতুন করে হামলা চালায়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানায়।
দুই মাসের বিরতির পর রোববার দিবাগত রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকাল পর্যন্ত উভয় পক্ষের হামলা অব্যাহত থাকলেও পরে পরিস্থিতি শান্ত করার ইঙ্গিত দেয় দুই দেশ।
তথ্যসূত্র: এএফপি।