
ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (এসএমডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: পরিচালক (নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লে. কর্নেল/কর্নেল সমমর্যাদার কর্মকর্তা। পিএসসি থাকতে হবে। নিরাপত্তাসংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ন্যূনতম স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা
৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর।
বেতন
২,৫০,০০০ টাকা।
চুক্তির মেয়াদ
৩ বছর (প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য)।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ বরাবর সরাসরি/ডাকযোগে/ই-মেইলে জমা দিতে হবে।
ই–মেইল: gm.hrd@bb.org.bd
আবেদনের শেষ তারিখ
৯ জুলাই ২০২৬
















































