
ছবি: বাংলা টেলিগ্রাফ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৯ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৩৮৭ কোটি টাকা।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচক ছিল ইতিবাচক ধারায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকা ।
আজ ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬ টি কোম্পানির, বিপরীতে ১০০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন সর্বমোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৭২ লাখ ৮২ হাজার ১৯১ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ৭০ টির এবং ২৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩১৭ পয়েন্টে, সিএসসিএক্স ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪১০ পয়েন্টে এবং সিএসআই সূচক ১৩ দশমিক ১৭ পয়েন্ট কমে ৯২০ পয়েন্টে অবস্থান করছে।