
দলীয় সংকট ও বিদ্রোহের মধ্যে ভারতের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) রাজ্যসভার সদস্য প্রকাশ বারাইক পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) তিনি দল ছাড়ার ঘোষণা দেন।
প্রকাশ বারাইকের পদত্যাগের মাধ্যমে গত এক সপ্তাহে টিএমসি থেকে তিনজন রাজ্যসভার সদস্য সরে দাঁড়ালেন। এর আগে দলের সংসদীয় শাখা থেকে প্রথম পদত্যাগ করেন সুখেন্দু শেখর রায়। পরে তার পথ অনুসরণ করে পদত্যাগ করেন সুশ্মিতা দেব।
প্রকাশ বারাইকের পদত্যাগের ফলে রাজ্যসভায় টিএমসির সদস্যসংখ্যা কমে ১০-এ দাঁড়িয়েছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, টিএমসিতে পদত্যাগের এই ধারা এখানেই শেষ নাও হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যসভার আরও তিনজন টিএমপি সাংসদ পদত্যাগ করতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
সাম্প্রতিক সময়ের এই ধারাবাহিক পদত্যাগ এবং দলের মধ্যে বিদ্রোহ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও টিএমসি নেত্রী মমতা ব্যানার্জীর দলের অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
বাংলা টেলিগ্রাফ পর্যবেক্ষণ