
বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনাকে আরও জমজমাট করে তুলতে গ্রাহকদের জন্য এক আকর্ষণীয় কুইজ ও মোবাইল রিচার্জ ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। মাসব্যাপী এই বিশেষ আয়োজনে ফুটবলপ্রেমীদের জন্য প্রতিদিন থাকছে স্মার্টওয়াচ, পিএসফাইভ ও কাস্টমাইজড জার্সিসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার। সেই সাথে মেগা বিজয়ী হিসেবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখার অবিশ্বাস্য সুযোগও থাকছে এই ক্যাম্পেইনে।
বিশ্বকাপের ম্যাচগুলোকে কেন্দ্র করে প্রতিদিন ফুটবলবিষয়ক বিশেষ কুইজের আয়োজন করছে নগদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তৈরি সংক্ষিপ্ত ভিডিও কনটেন্টে ফুটবলসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন থাকবে। অংশগ্রহণকারীদের এই কুইজের সঠিক উত্তর দিয়ে তা নির্দিষ্ট হ্যাশট্যাগসহ নিজেদের ফেসবুকে শেয়ার করতে হবে। যার ফেসবুক পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ার সবচেয়ে বেশি হবে, তিনি দৈনিক বিজয়ী হিসেবে পাবেন একটি ‘নগদ ব্র্যান্ডেড গিফট বক্স’। এই আকর্ষণীয় বক্সে থাকবে একটি স্মার্টওয়াচ, মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ড।
পাশাপাশি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন থাকবে একটি বিশেষ ‘মেগা কুইজ’ আয়োজন। ফাইনালের দিনের তিনটি পৃথক কুইজেরই সঠিক উত্তরদাতাদের মধ্যে যার হ্যাশট্যাগসহ শেয়ার করা পোস্টে সর্বোচ্চ লাইক ও কমেন্ট থাকবে, তিনি হবেন মেগা বিজয়ী। এই সৌভাগ্যবান মেগা বিজয়ী জাতীয় ফুটবল দলের পরবর্তী আন্তর্জাতিক অ্যাওয়ে ম্যাচটি অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবেন।
কুইজের পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ মোবাইল রিচার্জ অফারও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিশ্বকাপ চলাকালীন নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তার বেশি যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করলেই এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে। এই রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন ৫ জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন তাদের নিজেদের পছন্দের দেশের ফুটবল জার্সি। এই জার্সিতে বিজয়ীরা নিজেদের নাম ও পছন্দের নম্বর যুক্ত করে নেওয়ার (কাস্টমাইজড) দারুণ সুযোগ পাবেন। এ ছাড়া পুরো ক্যাম্পেইন জুড়ে রিচার্জকারীদের মধ্যে ৩ জন সৌভাগ্যবান মেগা বিজয়ী জিতে নিতে পারবেন বিশ্বখ্যাত ভিডিও গেম কনসোল প্লেস্টেশন-৫ (PS5)।
নগদের হেড অব মার্কেটিং হেরাস উদ্দীন মুহাম্মদ মেহেদী সাজ্জাদ এই ক্যাম্পেইন প্রসঙ্গে বলেন, “বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য। কুইজ, রিচার্জ অফার এবং সরাসরি সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য আমরা একটি আনন্দময় আয়োজন নিয়ে এসেছি। আমরা আশা করি সবসময়ের মতো এবারও নগদের গ্রাহকেরা আনন্দ নিয়ে খেলা উপভোগ করবেন এবং নগদের সাথেই থাকবেন।”
দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে এবং ডিজিটাল আর্থিক সেবার সাথে ফুটবল উৎসবের সমন্বয় ঘটাতে এক মাসব্যাপী বিশেষ ক্যাম্পাস অ্যাক্টিভেশনের আয়োজন করছে নগদ। দেশের ২৯টি অঞ্চলের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদের বিশেষ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।
ক্যাম্পাসে জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য ‘কুইজ শো’ ও মোবাইল নেটওয়ার্ক অপারেটর (MNO) ক্যাম্পেইনের বার্তা পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি ফুসবল ও প্লেস্টেশন-৫ গেমিং প্রতিযোগিতারও আয়োজন থাকবে, যার বিজয়ীরা পাবেন মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ডসহ নানা পুরস্কার।
ক্যাম্পেইনের বিভিন্ন শর্ত ও বিস্তারিত নিয়মাবলী জানতে গ্রাহকদের নগদের ভেরিফাইড ফেসবুক পেজে চোখ রাখতে বলা হয়েছে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসা বা তথ্যের জন্য সরাসরি নগদের কল সেন্টারে যোগাযোগ করা যাবে।